
মো. শাহজাহান কামাল
আমির হোসেন :
কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে যোগদান করলেন মো. শাহজাহান কামাল। তিনি বিদায়ী কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ন আহমেদের স্থলাভিষিক্ত হলেন।
এর আগে মো. শাহজাহান কামাল চাঁদপুর কোর্ট পুলিশ পরিদর্শক-২ হিসেবে কর্মরত ছিলেন। মো. শাহজাহান কামাল লক্ষ্মীপুর জেলার শাকচর গ্রামের সন্তান। কচুয়া থানায় দায়িত্ব পালনকালে তিনি সাংবাদিকসহ সর্বস্তরের জনগণের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।
