মনিরুল ইসলাম মনির
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ শাহজাহান কামাল দায়িত্ব গ্রহণের পর চাঁদপুরের পুলিশ সুপার মো. মাহবুবুর রহমানের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। রোববার (৩১ জানুয়ারি) সকালে পুলিশ সুপারের কার্যালয়ে ফুলের তোড়া নিয়ে ছুটে যান পুলিশ সুপার মো. মাহবুবুর রহমানকে শুভেচ্ছা জানাতে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান ও অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) সোহেল মাহমুদ, মতলব উত্তর থানার নব পদায়নকৃত পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুদ আলম।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ শাহজাহান কামাল ফেসবুক বার্তায় এই পদে পদায়ন করার জন্য চট্টগ্রাম রেঞ্জের সম্মানিত ডিআইজি মো. আনোয়ার হোসেন ও চাঁদপুরের পুলিশ সুপার মো. মাহবুবুর রহমানের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সবার কাছে দোয়া চান যাতে তার উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করতে পারেন।
০১ ফেব্রুয়ারি, ২০২১।
