পৌর জাতীয় পার্টি নেতৃবৃন্দের সাথে অ্যাড. মহসীন খানের মতবিনিময়

স্টাফ রিপোর্টার
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান প্রার্থী চাঁদপুর সদর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব অ্যাড. মহসীন খান সাথে পৌর জাতীয় পার্টির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল অ্যাড. মহসীন খানের চেম্বারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লাঙ্গল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী অ্যাড. মহসীন খান। তিনি তার বক্তব্যে বলেন, সোমবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচনী আইন শৃঙ্খলা সভায় নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা কর্মকর্তারা আশ্বস্ত করেছেন নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে হবে। নির্বাচনে আপনা সবাই যার যার অবস্থান থেকে কেন্দ্রে অবস্থান নিয়ে দায়িত্ব পালন করবেন। অমরা চাই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন উপরহার দেয়া হোক। জাতীয় পার্টি উন্নয়নমুখী একটি রাজনৈতিক দল। যারা জাতীয় পার্টির রাজনীতি করে তারা সব সময় শান্তিপ্রিয়।
সদর উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-আহ্বায়ক জাকির হোসেন হিরুর সভাপতিত্বে এবং চাঁদপুর শহর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম খানের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা যুব সংহতির সভাপতি ফেরদৌস খান, জেলা কৃষক পার্টির সাধারণ সম্পাদক আবুল হোসেন দর্জি, জেলা শ্রমিক পার্টির আহ্বায়ক আলহাজ নান্নু ভূঁইয়া, জেলা জাতীয় পার্টির সদস্য নাজির হোসেন লিটন ভূঁইয়া, গোলামুন্নবী লিটন, মো. গোলাম মোস্তফা, শাহাজাহান শাজু, শহর জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সারোয়ার, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক কোরবান আলী বেপারী, মো. কামরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক দারোগা (অব.) মুনসুর আলী, সদর উপজেলা জাতীয় পার্টি নেতা মো. মমিন শেখ, যুব সংহতি নেতা মো. শাহীন বেপারী, পৌর ২নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মো. সেন্তু বেপারী, ৯নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি নুরুজ্জামান কালু, ৬নং ওয়ার্ড জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সেলিম মিজি, ৪নং ওয়ার্ড জাতীয় পার্টির নেতা মো. আল আমিন দেওয়ান, ১৩নং ওয়ার্ড জাতীয় পার্টির সহ-সভাপতি মো. রাজ্জাক গাজী, ১১নং ওয়ার্ড জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মনির চাপলাসি, ১৫নং ওয়ার্ড জাতীয় পার্টির সহ-সভাপতি মিজানুর রহমান গাজীসহ জেলা, পৌর, সদর উপজেলা জাতীয় পার্টি, যুবসংহতি, ছাত্রসমাজ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।