হাসান আলী মডেল সপ্রাবিতে সভা ও পুরস্কার বিতরণ

জাতির জনকের ৯৯তম জন্মদিন উপলক্ষে

স্টাফ রিপোর্টার
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন উপলক্ষে হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে শিক্ষার্থীদের চিত্রাংকন ও রচনা লিখন প্রতিযোগিতা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর প্রতিকৃতির চিত্রাংকন প্রতিযোগিতা ও রচনা লিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইসমত আরা শাফী বন্যা। তিনি শিশুদের উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধু শিশুকাল থেকে মহানুভবতা দেখিয়ে এসেছেন। তিনি শীতার্ত মানুষকে ছোটবেলায় নিজের চাদর দিয়েছিলেন। জীবনে ১৯ বার তিনি কারাবরণ করেন। তিনি ফরিদপুর জেলার টুঙ্গীপাড়া গ্রামে ১৯২০ সালের ১৭ মার্চ জন্মগ্রহণ করেন। বঙ্গবন্ধুর মধ্যে মহানুভবতা ছিল বলে তিনি জাতির পিতা হয়েছেন। তিনি জেলখানায় থেকে জীবনের মূল্যবান সময় কাটিয়েছেন। আমরা যেন বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত হই। তোমরা শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়বে। তাহলে বঙ্গবন্ধু সম্পর্কে তোমরা জানতে পারবে। তোমাদের সামনে অনেক দিন রয়েছে বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত হয়ে লেখাপড়ায় ও উচ্চ শিক্ষিত হয়ে এদেশের সম্মানজনক আসনে বসবে।
বিদ্যালয়ের শিক্ষক শাহিন আক্তারের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন শিক্ষক শিল্পী দত্ত, মনির হোসেন, দিলরুবা ইয়াছমিন, আইনুন নাহার, সৈয়দ মো. নুরুজ্জামান কাজল, শিপ্রা চক্রবর্তী, আখি রানী দত্ত, নিগার সুলতানা, কামরুন নাহার, রিতা দে, নাহার সুলতানা, সুমি মজুমদার, নাজমা আক্তার, নাদিয়া বেগম, সাইফুল ইসলাম, আব্দুল বারেক হাওলাদার, মো. শাহাদাত হোসেন, জাকির হোসেন, আব্দুর রহমানসহ শিক্ষক ও অভিভাবকবৃন্দ। পরে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।