প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় এখালাছপুরে মিলাদ ও দোয়া

উন্নয়ন ও অগ্রগতি চাইলে আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে
—– ত্রাণমন্ত্রীর সহধর্মিণী পারভীন চৌধুরী রীনা

মনিরুল ইসলাম মনির
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়ন মহিলা লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপির সহধর্মিণী পারভীন চৌধুরী রীনা। প্রধান বক্তার বক্তব্য রাখেন মতলব উত্তর ও দক্ষিণ মহিলা লীগের উপদেষ্টা সুবর্ণা চৌধুরী বীনা।
গতকাল মঙ্গলবার বিকালে এখলাছপুর ইউপি চেয়ারম্যান আলহাজ মোসাদ্দেক হোসেন মুরাদের সার্বিক ব্যবস্থাপনায় এখলাছপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন মহিলা লীগের সভাপতি নাজমা বেগমের সভাপতিত্বে এবং ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মনির হোসেন মুন্নার পরিচালনায় দোয়ার অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিয়ন চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন মুরাদ, চাঁদপুর জেলা পরিষদের সদস্য মিনহাজ উদ্দিন খান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেহান উদ্দিন নেতা, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রহমত উল্লাহ সরকার লিখন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, ইউনিয়ন যুবলীগের সভাপতি বাদশা হাওলাদার, ছাত্রলীগের সভাপতি নাছির ঢালী, সাধারণ সম্পাদক হৃদয় মিয়াজী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চেয়েছেন পারভীন চৌধুরী রীনা বলেন, আল্লাহতায়ালা শেখ হাসিনাকে যেন দীর্ঘ হায়াত দান করেন। তাঁর জন্য আপনারা আল্লাহ সুবহানা তায়ালার কাছে দোয়া করবেন। শেখ হাসিনা বেঁচে থাকলে দেশ আরও অনেক দূর এগিয়ে যাবে।
মায়া চৌধুরীকে কাজপাগল মানুষ উল্লেখ করে বলেন, আপনাদের প্রিয় নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বেশি বেশি কাজ করে মানুষকে খুশি করতে চায়। তাতেই আল্লাহ সুবহানা তায়ালা রাজি-খুশি হন।
পারভীন চৌধুরী রীনা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতি চাইলে আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হতে যাচ্ছে। সারা বিশ্বের কাছে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। মাথাপিছু আয় যেভাবে বাড়ছে, তা অব্যাহত থাকলে ভিশন-২০২১-এর আগেই দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। তার জন্য শেখ হাসিনার নেতৃত্বে আগামি নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। আগামি ৩০ ডিসেম্বর চাঁদপুর-২ আসনে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে নৌকা প্রতিককে ভোট দিয়ে সংসদের পাঠিয়ে মতলবের অসমাপ্ত কাজ করে মতলবকে আধুনিক শহরে পরিণত করতে হবে।
তিনি আরো বলেন, নারীর ক্ষমতায়নে শেখ হাসিনার বিকল্প নেই। সারা বিশ্ব জানে শেখ হাসিনা মানে উন্নয়ন ও দেশের অগ্রগতি।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া করা হয়।