ফরিদগঞ্জ ব্যুরো
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদগঞ্জ কেন্দ্রিয় সমবায় সমিতির উদ্যোগে সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকালে কেক কাটার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএমএ’র সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. হারুন অর রশীদ (সাগর)।
ফরিদগঞ্জ কেন্দ্রিয় সমবায় সমিতির চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাহেদ সরকার, বালিথুবা পশ্চিম ইউপি চেয়ারম্যান সফিকুর রহমান পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুলতান আহম্মদ রিপন, শ্রমিক লীগের সভাপতি মো. হানিফ কাজী, সাধারণ সম্পাদক শাহ আলম, যুবলীগ নেতা আজাদ, ছাত্রলীগ নেতা রবিউল হোসেন প্রমুখ।
১ অক্টোবর, ২০২০।
