স্টাফ রিপোর্টার
আসন্ন চাঁদপুর পৌর নির্বাচন উপলক্ষে সিএনজি মালিক ও ড্রাইভারদের সাথে মতবিনিময় করেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার মেয়র প্রার্থী অ্যাড. জিল্লুর রহমান জুয়েল। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে কদমতলাস্থ নৌকা মার্কা প্রার্থীর নির্বাচন পরিচালনা কার্যালয়ে সভায় অ্যাড. জিল্লুর রহমান জুয়েল বলেন, কারো ব্যর্থতা নিয়ে কথা বলতে চাই না। আগামি দিনগুলোতে পৌরসভার উন্নয়ন করতে চাই। দায়িত্ব পালনে বয়স লাগে না। মন থাকতে হবে। আমি নিয়মের মাধ্যমে পৌরসভা চালাবো। কোনো অন্যায়কে আমি ছাড় দিব না। আমাকে মনোনয়ন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি মেয়র হলে প্রধানমন্ত্রীকে বলতে পারবো আপনার প্রার্থীকে জনগণ ভোট দিয়ে বিজয়ী করেছে, তাদের উন্নয়ন করতে পারবো।
তিনি আরো বলেন, আমি মেয়র হলে আমার মেয়াদকালে নতুন করে আর একটিও অটোরিক্সার লাইসেন্স দেয়া হবে না। চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। অপ্রাপ্ত বয়স্ক চালকদের গাড়ি নিয়ে রাস্তায় নামতে দেয় হবে। আগামি ১০ অক্টোবর ভোটের দিন আপনারা ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট দিবেন।
আমন্ত্রিত অতিথির মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল।
জেলা যুবলীগের সদস্য আব্দুল গণির সভাপতিত্বে এবং পৌর যুবলীগ নেতা ওমর ফারুক আজমীরের পরিচালনায় বক্তব্য রাখেন সালাউদ্দিন গাজী লিটন, হাবীব খান, মজিব গাজী, সুমন খান, বিপ্লব সরকার, নুরু ইসলাম, বিল্লাল, রাজিব, রিয়াদ, জসিম, রিপন, আনোয়ার, সলেমান, রাকিব, সোহেল প্রমুখ।
১ অক্টোবর, ২০২০।
