প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. গোলাম রহমান আজ মতলব দক্ষিণে আসছেন

মাহফুজ মল্লিক :
আজ মঙ্গলবার সকাল ১০টায় প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. মো. গোলাম রহমান মতলব দক্ষিণে আসছেন। তিনি মতলব ডিগ্রি কলেজ মাঠে দ্যা রিজিওনাল রিপোর্টিং সোসাইটি’র আয়োজনে ‘জানতে হবে, জানাতে হবে’ তথ্য অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য ‘তথ্য অলিম্পিয়াড’-২০১৭ এ অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন মো. সাজেদুল হোসেন চৌধুরী (দিপু)। সভাপতিত্ব করবেন উপজেলা নির্বাহী অফিসার মো. শহিদুল ইসলাম।