প্রবাসীদের প্রতীবাদ

অনলাইন ডেস্কঃ প্রিয় পাঠক/সুধী//জকিগন্জ বাসি,
আমরা নিম্ন বর্নিত সাধারন প্রবাসী বৃন্দ ,
(শিহাব উদ্দিন খান,জাহিদুর রহমান জাহিদ,মো : এম এ সামাদ চৌধুরী,তারেক মাহমুদ তুশার, নবাব আব্দুল হক, মর্তুজা আহমদ তাপাদার, মাহফুজ হাজারি, আহমেদ কয়েছ ,বাহার উদ্দিন বাহার ,আব্দুল খালিক সাজু, সাহেদ আহমদ রাসেল, আবুল হোসেন চৌধুরী,লুৎফর রহমান কয়েছ, আমির উদ্দিন তালুকদার,আল আমিন ,মাহতাব চৌধুরী, কামরুল হোসেন চৌধুরী, জামিন খান, এনামুল কবির, বুরহান উদ্দিন বাচ্চু, লোকমান আহমেদ তাপাদার, মাহতাব আহমদ, বেলাল আহমদ ,সাহেদ আহমদ, মিজান খান ,রাজু আহমদ, মুজিবুর রহমান মুজিব, নুরুল আলম খান ,আবুল কাশেম, আব্দুল শুক্কুর,)কিছুদিন থেকেই বিভিন্ন দেশে অবস্তান রত তরুন দেশপ্রেমী দের নিয়ে একটি ঐক্য সৃষ্টির মাধ্যমে জকিগন্জের উন্নয়নের জন্য কিছু করার চেষ্টা করে আসছিলাম।
এবং এ উদ্দেশ্যে যোগাযোগ মাধ্যমে ও বিভিন্ন ব্যবস্তা নিয়ে ছিলাম কিন্তু অত্যান্ত দু:খের বিষয় কিছু স্বার্থানেশী মহল জকিগন্জের সাধারণ প্রবাসীদের সরলতার সুযোগ নিয়ে প্রবাসীদের সাথে প্রতারণা করে গত ১৫ই ডিসেম্বর ভোর রাতে পুর্ব পরিকল্পিত ভাবে আমরা সহ অসংখ্য জকিগন্জের প্রবাসীদের কোন প্রকার অবগত না করে ।
আমরা সহ একটি নির্দিষ্ট এলাকার কিছু লোকদের নিয়ে জকিগনজপ্রবাসী ঐক্যপরিষদ নামে একটি সংগঠনের কার্যকরী কমেটি প্রকাশ করে আমাদের নামের পাশে বিভিন্ন পদবী ও ছবি ব্যবহার করে প্রচারনা চালাচ্ছে।
তাথে আমরা অত্যন্ত হতবাক হয়েছি। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি , জকিগনজের প্রবাসীদের সম্মান নষ্ট হবে ও বদনাম হবে চিন্তা করে আমরা জকিগন্জের সৌদিআরব প্রবাসী জনাব ফজলুর রহমান ফজলু ভাইকে অবগত করি ও এর তির্ব নিন্দা ও প্রতিবাদ যানাই উনার নিজস্ব ফোন নাম্বারে ও উক্ত সংগঠনের whatsapp নাম্বারের মাধ্যমে। তার পরিপেক্ষিতে জনাব ফজলুর রহমান ফজলু ব্যক্তিগত ভাবে ক্ষমা চেয়ে উক্ত সমস্যাটি সমাধানের জন্য কিছু সময় চেয়ে সবাইকে সান্ত থাকার ও উক্ত কমেটির কার্যক্রম স্থগিত রাখার আহ্বান জানান। উনার নিজ ফেইসবুক একাউন্ট থেকে ও উনার অদিনস্ত এই সংগঠনের whatsapp গ্রুপে। ততাপীও উক্ত সংগঠনের স্বার্থানেশী কিছু কর্মী নিজ নিজ ছবি দিয়ে একে অন্যেকে শুভেচ্ছা বিনিময় এবং জকিগন্জের কিছু সম্মানিত ব্যক্তি বর্গের শুভেচ্ছা ও সমর্থন জানিয়ে বিভিন্ন রকম প্রচারনা চালায় যারা মূলত অনেকে এ বিষয়ে কিছুই যানেন না ।এছাড়া উক্ত সংগঠনের কিছু কর্মী সংগঠনের whatsapp গ্রুপে জকিগন্জের সাধারণ প্রবাসীদেরকে কটুক্তি করে বিভিন্ন রকম বক্তব্য দিতে থাকেন ,মুসলমান ধর্মের কিছু মূল্যবান তসবীহ,বাণী,ব্যবহার করে ব্যঙ্গত্বক ভাবে দোয়া ধুরুদ করেন এমনকি সাধারণ একটি সংগঠনের জন্য উক্ত সংগঠনের বিরুদ্ধে অভিযোগ আনা প্রবাসীরা মুসলিম জাহানের শ্রেষ্ঠ মনি হযরত মুহাম্মদ( সাঃ) এর অনুসারী নয় বলে উল্লেখ করেন (যার প্রমানিক দলিল সংগ্রহ) এ সব বিষয়ে জনাব ফজলুর রহমান ফজলুকে অবগত করা হলে উনি কোন প্রকার সফল পদক্ষেপ নিতে ব্যর্থ ছিলেন । উনি দীর্ঘ সময় অতিবাহিত করে বিষয়টি সমাধান করতে অপারগতা প্রকাশ করেন । অথচ উনার আশ্বাসে ও প্রবাসীদের সম্মান নষ্ট না হওয়ায় জন্য এত দিন আমরা সাধারণ প্রবাসীরা কোন প্রকার প্রতিবাদ বা বিশৃঙ্খলা না করে শৃঙ্খল ছিলাম ।
কিন্তু উনাদের ভূমিকায় আমরা খুবই হতাস হয়েছি। প্রবাসী হয়ে প্রবাসীদের সাথে এই ধরনের অসৎ উদ্দ্যেশ্য প্রনোদিত নিরব ও সূক্ষ্ম প্রতারণার নিন্দা, ঘৃনা ও প্রতিবাদ জানাই ।
আমরা আশা করি তারা তাদের এহেন অবস্তান থেকে সরে আসবেন এবং আগামীতে জকিগন্জের প্রবাসীদের সাথে এমন প্রতারনা থেকে বিরত থাকবেন।
পাশাপাশি জকিগন্জের সকল সাধারণ প্রবাসীদের কে অনূরুধ জানাচ্ছি আপনারা ও সোচ্চার থাকবেন যাতে আর আমাদের নাম ও ছবি ব্যবহার করে কোন প্রকার প্রচারনা করতে না পারে ।