মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি কমপ্লেক্স পরিদর্শন করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রফেসর ড. শামসুল আলম। গত বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে পরিকল্পনা প্রতিমন্ত্রী ফরাজীকান্দি দরবার শরীফে আল্লামা শায়খ বোরহান উদ্দিন (রা.) এর মাজার জিয়ারত করেন। এরপর আল-আমিন এতিমখানার আড়াই শতাধিক এতিমদের খোঁজখবর করেন এবং সর্বশেষ সায়্যিদাতুন নিসা ফাতিমাতুয-যাহরা মহিলা শিশু সদন (ইয়াতীমখানা)’র কচিকাঁচা মেয়েদের খোঁজখবর নেন।
এসময় দোয়া পরিচালনা করেন ফরাজীকান্দি দরবার শরীফের পীর ক্বিবলা আল্লামা শায়খ মাসউদ আহমদ বোরহানী।
এসময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর আহমদ, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াছির আরাফাত, ফরাজীকান্দি ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, ইসলামবাদ ইউপির চেয়ারম্যান শাখাওয়াত হোসেন সরকার মুকুল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক অ্যাড. আক্তারুজ্জামান, ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন সরকার, উপজেলা ছাত্রলীগ নেতা অ্যাড. জসিম উদ্দিনসহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
০৭ ফেব্রুয়ারি, ২০২২।
