মতলব উত্তর ব্যুরো
দেশের স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান আহসান গ্রুপের উদ্যোগে মতলব উত্তর উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় প্রায় ১০ হাজার মানুষের মাঝে ঈদবস্ত্র উপহার দেওয়া হয়েছে। গত শনিবার (১ মে) সকালে লতুরদি ইসহাকিয়া মাদ্রাসা মাঠে অসহায় ও দুস্থ মানুষের মাঝে উপহার প্রদান কার্যক্রম উদ্বোধন করেন আহসান গ্রুপের ব্যবস্থপনা পরিচালক ইঞ্জিনিয়ার এসএম কামরুল আহসান সিআইপি।
এসময় আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মাহমুদ উল্লাহ সরকার, আহসান কম্পোজিট লিঃ এর পরিচালক তানভীর আহসান মুন্না, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান, কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সুলতান মাহমুদ, সাবেক ইউপি সদস্য গোলাম হোসেন জহির, শাহআলম সরকার, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মনির হোসেন, যুগ্ম-আহ্বায়ক তাজুল ইসলাম শ্যামল, উপজেলা ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম প্রমুখ।
৫ মে, ২০২১।
