ফরিদগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে লায়ন আল-আমিন ফাউন্ডেশনের টিন বিতরণ

রুহুল আমিন খাঁন স্বপন
ফরিদগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে ঢেউটিন বিতরণ করেছে লায়ন আল-আমিন ফাউন্ডেশন। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নে অসহায় ও দুঃস্থদের মাঝে এ টিন বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পাইকপাড়া উত্তর ইউপির সাবেক চেয়ারম্যান মো. আবু তাহের পাটওয়ারী, সমাজসেবক মো. শাহীন মোল্লা, মো. নান্নু দেওয়ান, মো. মজিব পাটওয়ারী, মো. রায়হান কবির শামীম, মো. সাইফুল ইসলাম নিশান, মো. ওহিদুল ইসলাম পাটওয়ারী, কাউছার আলম, মো. রাসেদ খান, ডা. মিজান মোহাম্মদ আলী ও ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক আবুল কাশেম রিয়াদ।
এসময় গরিব ও অসহায় পরিবারকে এক বান করে টিন দেয়া হয়।
২১ সেপ্টেম্বর, ২০২০।