ফরিদগঞ্জে মাদক ব্যবসায় পুত্রকে সহযোগিতা, পিতা-পুত্র আটক

নারায়ন রবিদাস/আ. ছোবহান লিটন
ফরিদগঞ্জে ২১শ’ পিস ইয়ারা ও নগদ অর্থসহ হাসিব নামে এক যুবককে ও তাকে মাদক ব্যবসায় সহযোগিতার অভিযোগে তার পিতাকেও আটক করেছে পুলিশ। ১৬ সেপ্টেম্বর দিবাগত রাতে উপজেলার বালিথুবা ইউনিয়নের দেইচর গ্রামের তাদের আটক করা হয়। আটকরা হলো হাসিব ও তার পিতা শাহ আলম শেখ। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ১৭ সেপ্টেম্বর দুপুরে তাদের চাঁদপুর আদালতে প্রেরণ করা হয় ।
ফরিদগঞ্জ থানার এসআই নুরুল ইসলাম জানান, হাসিব চট্টগ্রামে উবারের মোটর সাইকেল চালকের চাকরি করে। সেই সুবাধে চট্টগ্রাম থেকে ইয়াবা এনে পিতার সহযোগিতায় এলাকায় বিক্রি করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বুধবার রাতে ২১শ’ পিস ইয়াবা ও নগদ ২০ হাজার টাকাসহ তাদের আটকের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পরদিন দুপুরে তাদের চাঁদপুর আদালতে প্রেরণ করে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুর রাকিব পিতা-পুত্রকে আটক পরবর্তী ব্যবস্থাগ্রহণের বিষয়টি নিশ্চিত করেন।
২১ সেপ্টেম্বর, ২০২০।