পুরুষের পাশাপাশি নারীদের সহায়ক ভূমিকায় দেশ অর্থনৈতিকভাবে দ্রুত এগিয়ে যাবে
……..ইউএনও শিউলী হরি
ফরিদগঞ্জ ব্যুরো
‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদগঞ্জে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। গত সোমবার (৮ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে র্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি বলেন, এক সময় নারীরা সমাজ-সংসারের বোঝা হয়ে থাকতো। এখন আর তা নয়, পুরুষের পাশাপাশি নারীরাও দেশ ও সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকার নারীদের শিক্ষার বিষয়ে গুরুত্ব দেওয়ায় পুরুষের চেয়ে নারীদের শিক্ষার হার অনেক বেশি। সমাজে পুরুষের পাশাপাশি নারীদের সহায়ক ভূমিকা থাকলে, দেশ অর্থনৈতিকভাবে দ্রুত এগিয়ে যাবে। তাই সমাজের কুসংস্কার দূর করে দেশের স্বার্থে নারীদের এগিয়ে যেতে হবে।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরির সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুদা আক্তারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাজি জিএস তসলিম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যার মাজুদা বেগম, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ. ছোবহান লিটনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নারী নেতৃবৃন্দ।
১০ মার্চ, ২০২১।
