ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে সরকার নির্দেশনা আনুযায়ী নিবন্ধিত প্রান্তিক কৃষকদের কাছ থেকে আমন ধান ক্রয়ের জন্য অনলাইনে লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ কার্যালয়ে অনলাইনের মাধ্যমে কৃষক নির্বাচনের লটারি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি হরি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আশিক জামিল, কৃষি সম্প্রসারন অফিসার ফিরোজ হোসেন, খাদ্য পরিদর্শক (অতিরিক্ত দায়িত্ব) খোরশেদ আলম, ভারপ্রাপ্ত খাদ্য পরিদর্শক ইমতিয়াজ বুলবুল সাকী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিল্টন দস্তিদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান, উপজেলা কৃষক লীগের সভাপতি আ. সাত্তার, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আ. ছোবাহান লিটন প্রমুখ।
উপজেলায় এ পর্যন্ত অনলাইনে কৃষক নিবন্ধন হয়েছে ১০১৯ জন। নিবন্ধনকৃত কৃষক থেকে ১০৭ জনকে লটারীর মাধ্যমে নির্বাচিত করা হবে। নির্বাচিত কৃষক থেকে ৩২১ মেট্রিক টন ধান ক্রয় করবে উপজেলা খাদ্য অধিদপ্তর। এইবার প্রতি কেজি ধানের দাম নির্ধারণ হয়েছে ২৭ টাকা করে। যা নিবন্ধনকৃত কৃষকদের কাছ থেকে ক্রয় করা হবে।
০১ ডিসেম্বর, ২০২১।
