ফরিদগঞ্জে ইউসিসি’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত


ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতির ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে এর উদ্বোধন করে বিআরডিবি’র উপ-পরিচালক এসএম জুয়েল আহমেদ।
ফরিদগঞ্জ ইউসিসি’র সভাপতি মোতাহার হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান ভূঁইয়া, সহ-সভাপতি আব্দুস সামাদ আজাদ জুয়েল, আরডিও শামিম আহমেদ প্রমুখ।
সভাপতি তার বক্তব্যে বলেন, সভাপতির দায়িত্ব নেয়ার পর থেকে বলে আসছি আমি এখান থেকে নিতে আসিনি, দিতে এসেছি। সমিতিকে একটি ভাল স্থানে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সবার সহযোগিতা। আমার কার্যকালের মেয়াদ ১১ মাস হলেও অদ্যাবদি অফিস কর্তৃপক্ষ আমাকে প্রাথমিক সমিতির ঋণের টাকা আদায় বা সমিতির প্রয়োজনে কোন কাজে লাগায়নি। ভোট চাওয়ার সময় যেই কথা দিয়েছিলাম আমি আপনাদের আবারো বলছি। আমি ইউসিসিকে প্রাতিষ্ঠানিকভাবে এবং আর্থিকভাবে আরো শক্তিশালী করবো। তবে এজন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন।