ফরিদগঞ্জে ইয়াবাসহ আটক ৩

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের বিষরবন্দ এলাকা থেকে ৫১ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
১৩ এপ্রিল রাতে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিবের নির্দেশে এসআই নুরুল ইসলাম ও এএসআই রবিউলের নেতৃত্বে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের বিষরবন্দ এলাকা থেকে ৫১ পিস ইয়াবাসহ মো. আমির হোসেন চৌধুরী, মো. শরীফুল ইসলাম তুহিন, মো. আ. রাজ্জাক বাবুলকে আটক করে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব জানান, আটকদের চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

১৫ এপ্রিল, ২০২০।