নারায়ন রবিদাস
ফরিদগঞ্জ থানা পুলিশ ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ইব্রাহিম (৬০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (৬ সেপ্টেম্বর) ভোরে থানা পুলিশের একটি ফোর্স উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের বিষুরবন্দ এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক মো. ইব্রাহিমের বাড়ি গুপ্টি পশ্চিম ইউনিয়নের লাউতলী গ্রামে।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শহিদ হোসেন জানান, ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটকের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
০৭ সেপ্টেম্বর, ২০২১।
