ফরিদগঞ্জে এখন সবাই আ.লীগ!

আবু তালেব সরদার
সুযোগ সন্ধানের তালাশে অনেকেই ব্যস্ত। আর এই সুযোগটি রাজনৈতিক ও অর্থনৈতিক দিকে কাজে লাগাতে নব্য কিছু আওয়ামী লীগার ফরিদগঞ্জে মরিয়া। উপজেলায় দলীয় কোন অনুষ্ঠান হলে চারদিকে শুধু যেন আওয়ামী লীগ আর আওয়ামী লীগ। এক সময় ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর আওয়ামী লীগ নেতাকর্মী খুঁজে পাওয়া যায়নি। আর এখন দল ক্ষমতায় আছে বলেই সবাই আওয়ামী লীগের জয়-জয় করছে। আসলে তৃণমূলের কর্মীরা শান্তিতে নেই। মূলত ওরা কেমন আওয়ামী লীগ? আগামিদিনে দলের যেকোনো বিপদে-আপদে ভোটের মাঠে ওরা থাকবে কি? এমন প্রশ্ন প্রকৃত আওয়ামী লীগ নেতাকর্মীদের।
ফরিদগঞ্জ বর্তমানে দু’ভাগে আওয়ামী লীগ বিভক্ত। যার-যার হয়ে দলীয় কর্মসূচি পালন করে যাচ্ছেন। নিজেদের অন্তর্দ্বন্দ্বের সুযোগে আওয়ামী লীগের ঢুকে নব্যরা ফায়দা লুটছে। আর রাজনৈতিক মাঠ চষে বেড়াচ্ছে। এছাড়া দলের কিছু নেতা দল শক্তিশালী নয়, নিজের ব্যক্তিগত শক্তিকে জানান দিতে এসব করছে। এবং ফরিদগঞ্জের রাজনীতি পথ পদ্ধতিতে ত্যাগীদের স্থলে মন্দেরা বসছে। এতে করে প্রকৃত অধিকার বঞ্চিত পূর্ণমাত্রা হচ্ছে। অপরদিকে আওয়ামী মননশীলতার আদালতের বাইরে আওয়ামী লীগের মুষ্টিমেয় লোকদের হাতে ক্ষমতা এখন। সদরে এক অন্তরে আরেক- এমন নেতারা এখন রুটি রুজির ব্যস্ততায় দিন কাটাচ্ছে। হাইব্রিড আর কাউয়াদের দৌরাত্ম্য বেড়েই চলছে।
২০২১ সালে জামায়াত-বিএনপির হাতে নির্যাতিতরা এখন সর্বস্বান্ত। অদৃশ্য সুতোর টানে পুতুলের নাচ দেখে দেখে প্রকৃত কর্মীরা যেন বিমোহিত হচ্ছে। বর্তমান ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে চেষ্টা করলেও কোন অদৃশ্য সুতোর টানে ওর কিনারা করতে পারছেন না। যার ফলে দিন যতই যাচ্ছে ফরিদগঞ্জ আওয়ামী লীগ অপরদিকে ততই এগুচ্ছে। সত্যের শক্তিতে হরিয়ানা আওয়ামী লীগকে বাঁচাতে নীল সাদা গোলাপের রাজনীতি না সারলে অদূর ভবিষ্যতে ফরিদগঞ্জ রাজনীতিতে হাইব্রিড তোষামোদকারীদের হাতে জিম্মি দশায় পরিণত হবে বলে প্রকৃত আওয়ামী লীগ মনে করে। তিন দশক ধরে তৃণমূলে যারা রাজনীতি করে তাদের বিপদে-আপদে দেখার যেন কেউ নেই। অথচ দল ক্ষমতায় থাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে।
এছাড়া ২০১২ সালে উপজেলার পৌরসভাসহ ১৬টি ইউপিতে আওয়ামী লীগের সম্মেলন হয়। ৯ বছর অতিবাহিত হলেও সিংহভাগ ইউনিয়নের সভাপতি ও সম্পাদকরা একটি বর্ধিত সভা করতে পারেনি। শুধু ব্যক্তি ক্ষমতা বাড়ানোর জন্য ভালোদের আদলে বর্ণচোরাদের পক্ষে কাজ করছে। বর্তমানে সত্যের শক্তিতে উপজেলা আওয়ামী লীগকে বাঁচাতে ঐক্যের বিকল্প নেই। এমনটা মনে করছেন ফরিদগঞ্জ আওয়ামী পরিবারের সদস্যরা।

১৮ নভেম্বর, ২০২১।