ফরিদগঞ্জে ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভা

নারায়ন রবিদাস
ফরিদগঞ্জ থানায় ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকালে থানার অফিসার ইনচার্জ মো. আবদুর রকিবের সভাপতিত্বে এবং উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ রিপনের পরিচালনায় বক্তব্য রাখেন পরিদর্শক (তদন্ত) অহিদুল ইসলাম, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, কমিউনিটি পুলিশিংয়ের সদস্য মাইনুদ্দিন পাটওয়ারী, সদস্য মোশারফ হোসেন মিলন, টিপু সুলতান সরকার, পুতুল সরকার, ডা. মোস্তফা, বাবলু, আ. রশিদ মেম্বার, ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির আহ্বায়ক অহিদুর রহমান পাটওয়ারী।
থানার অফিসার ইনচার্জ তার বক্তব্যে বলেন, বিগত রমজান মাসে আমরা ওপেন হাউজ ডের মাধ্যমে প্রাপ্ত তথ্য নিয়ে ভাল ভাবে কাজ করতে পেরেছি। তাই আমরা ওপেন হাউজ ডেতে জনগণের কথা সরাসরি শুনতে চাই এবং কমিউনিটি পুলিশিংকে আরো ভাল ভাবে ঢেলে সাজাতে চাই। ইতোমধ্যেই তা পুনঃগঠনের প্রক্রিয়াধীন রয়েছে। আমরা প্রাথমিকভাবে এটি প্রস্তুত করে আপনাদের সামনে উপস্থাপন করবো। যাতে কমিটিতে কোন অপরাধী বা মাদকসেবী বা ব্যবসায়ী অন্তর্ভুক্ত হতে না পারে। মাদকসেবী বা ব্যবসায়ীরাও আমাদের সমাজের লোক। তাদের বুঝিয়ে এই পথ থেকে সরানো গেলে আমরা শান্তিতে বসবাস করতে পারবো।

৩০ জুন, ২০১৯।