হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৫২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জাহাঙ্গীর নামক (৪২) এক ভন্ড ফকিরকে আটক করেছে। গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ বাজারস্থ পৌর হকার্স মার্কেটের মাছ বাজারস্থ মোহছেন আউলিয়া খানকা শরীফের ভেতর থেকে ওই ফকিরকে আটক করা হয়।
আটক ফকির জাহাঙ্গীর (৩৫) একই উপজেলার মালিগাঁও গ্রামের ফকির বাড়ির মৃত আবদুল মজিদের ছেলে। ভন্ড ফকিরের নামে সে দীর্র্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসলেও পুলিশের ধরা-ছোঁয়ার বাইরে ছিলো। অবশেষে শেষ রক্ষা হয়নি তার। ৫২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে ধরা পড়ে।
আটক মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর ফকিরের বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে চাঁদপুর ডিবি পুলিশ। শুক্রবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হলে আদালত জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠায়।
৩০ জুন, ২০১৯।

