ফরিদগঞ্জে করোনা উপসর্গে এক ব্যক্তির মৃত্যু

নারায়ন রবিদাস
ফরিদগঞ্জে করোনা উপসর্গ নিয়ে ষাটোর্ধ্ব এক ব্যক্তির মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগে ইতোমধ্যেই তার নমুনা সংগ্রহ করেছে।
জানা গেছে, উপজেলা সদরের কাছিয়াড়া গ্রামের এই ব্যক্তি স্বপরিবারে ঢাকা থাকেন। দীর্ঘধিন ধরে তিনি অসুস্থ ছিলেন। সম্প্রতি তার অসুস্থতার পরিমাণ বেড়ে যাওয়ায় বুধবার রাতে তার পরিবারের লোকজন তার গ্রামের বাড়ি ফরিদগঞ্জে চলে আসে। পরে বৃহস্পতিবার ১১টার দিকে তার মৃত্যু হয়।
এদিকে ঢাকা থাকা অবস্থায় এবং মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তার করোনা লক্ষণ থাকার বিষয়টি জানাজানির পর দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করেছে। একই সাথে রিপোর্ট আসা পর্যন্ত তার সংস্পর্শে আসা সবাইকে হোম কোয়ারান্টাইন থাকার নিদের্শনা দেয়া হয়েছে।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফ আহমেদ চৌধুরী মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করার কথা স্বীকার করে জানান, বৃহস্পতিবার ওই ব্যক্তিসহ ৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে কয়েকজন ব্যাংক কর্মকর্তা রয়েছেন।

১৫ মে, ২০২০।