ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে ডাকাতির প্রস্ততিকালে পুলিশ দেশিয় অস্ত্রসহ ৪ ডাকাতকে আটক করেছে। গত রোববার ভোরে উপজেলার প্রত্যাশি এলাকা থেকে তাদেরকে আটক করে পুলিশ। পরে পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন করে সোমবার সকালে আটকদের চাঁদপুর আদালতে প্রেরণ করে।
ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক কাজী মো. জাকারিয়া জানান, শনিবার রাতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করার সময় গোপনে সংবাদ ভিত্তিতে উপজেলার প্রত্যাশী উচ্চ বিদ্যালয়ের উত্তর পাশে তিনমোহনী রাস্তার উপর একদল ডাকাত সমবেত হয়ে ডাকাতির প্রস্ততি নিচ্ছে। এসময় সেই এলাকায় হাজির হলে পুলিশের উপস্থিতি পের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে ৪ ডাকাতকে আটক করতে সক্ষম হয়। আটকরা হচ্ছে- উপজেলার পুর্ব বড়ালি গ্রামের মন্তি খার ছেলে স্বপন গাজী (৩০), চির্কা গ্রামের মজিবরের ছেলে রেজাউল করিম প্রকাশ মিশু (৩৩), বালিথুবা গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. হাসান প্রকাশ মনা (২৮) ও ধানুয়া গ্রামের বশির উল্লা মিজির ছেলে মো. রাসেল মিজি। পুলিশ আটকদের কাছ থেকে একটি ছোরা, একটি স্টিলের চাপাতি, একটি দা ও একটি মুখোশ উদ্ধার করে।
পুলিশ আরো জানায়, আটকরা বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি ও ছিনতাই করে আসছিল বলে তারা স্বীকার করেছে। এদের মধ্যে স্বপন গাজীর বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন ধরনের কমপক্ষে ৪/৫টা মামলা রয়েছে। এছাড়া স্বপন বিভিন্ন সন্ত্রাসী কর্মকা-ের সাথে দীর্ঘদিন যাবত জড়িত রয়েছে। একাধিকবার মাদকসহ ফরিদগঞ্জ থানা পুলিশের হাতে আটক হয়েছিল সে।
পরে পুলিশ বাদী হয়ে আটকদের বিরুদ্ধে ৩৯৯/৪০২ ধারায় মামলা (নং ১১, তাং ০৪.১১.১৮) দায়ের করে। এরপর পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন করে সোমবার সকালে তাদের চাঁদপুর আদালতে প্রেরণ করে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হারুন অর রশিদ চৌধুরী ৪ ডাকাতকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

