ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির আওয়াতায় ডিলারদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ মার্চ) সকালে উপজেলা
অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি।
তিনি বলেন, সরকারের ঘোষণা অনুযায়ী অসহায় মানুষের মাঝে ১০ টাকা করে চাল বিক্রয়ের এই কর্মসূচির মাধ্যমে মানুষ আর না খেয়ে থাকার সুযোগ থাকলো না। বর্তমান সরকার অসহায় মানুষের কথা চিস্তা করে চালে ভুক্তোগি দিয়ে এই চাল ডিলারের মাধ্যমে অসহায় মানুষের মাঝে বিতরণ করছেন। আপনারা যারা ডিলার রয়েছেন তারা এই গরিবের হক তাদের মাঝে সঠিকভাবে বন্টনে যথাযথ ভূমিকা পালন করবেন। এ চাল বিক্রি করে আপনাদের লাভের চিন্তা করা যাবে না। আমরা যাতে না শুনি কোথাও চাল নিয়ে কোন প্রকার অনিয়ম হয়েছে। যার নামে কার্ড তার হাতে চাল দিবেন। এটা গরিবের হক সেটা মাথায় রাখবেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আ. মান্নান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিল্টন দস্তিদার, ওসি এলএসডি গোলাম মোস্তাফা, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ. ছোবাহান লিটন প্রমুখ।
আগামি মার্চ ও এপ্রিল এই দুই মাস উপজেলার ১৫টি ইউনিয়নে ১৫ জন ডিলারের মাধ্যমে ৭,৯৯৭জন হতদারিদ্র মানুষের মাঝে ১০ টাকা দরে ৩০ কেজি করে চাল বিক্রি করা হবে।
১১ মার্চ, ২০২১।
