ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে শাহানাজ বেগম (২৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নে এই ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের হর্ণিদুর্গাপুর গ্রামের মদিনা বাজারের হোটেল ব্যবাসায়ী সুমনের সাথে পার্শ^বর্তী একলাশপুর গ্রামের শাহানাজ বেগমের বিয়ে হয়। তাদের ঘরে দু’টি সন্তান রয়েছে। শুক্রবার দুপুরে স্বামী সুমন জুমার নামাজ আদায় করতে মসজিদে যায়। ফিরে এসে ঘরের আড়ার সাথে শাহানাজ বেগমের লাশ ঝুলে আছে দেখতে পায়। সংবাদ পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে সন্ধ্যায় থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব জানান, গৃহবধূ শাহানাজের লাশ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য চাঁদপুর প্রেরণ করা হয়েছে।
৪ অক্টোবর, ২০২০।
