নবী নোমান
শনিবার (৩ অক্টোবর) ফরিদগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির কার্যালয়ে সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সমন্বয়কারী, শিল্পপতি এম এ হান্নান।
এসময় উপজেলা বিএনপির সমন্বয়কারী আলহাজ এমএ হান্নান তার বক্তব্যে বলেন, দেশের বৃহত্তম ও জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি ভারতসহ বহিঃষড়যন্ত্র ও ক্ষমতাসীনদের খুন-গুম, মামলা-হামলার অত্যাচারে আজ এক কঠিন দিন কাটাচ্ছে। শত অত্যাচার নির্যাতন উপেক্ষা করে যার দলের জন্য ত্যাগ শিকার করছেন অবশ্যই বিএনপি ক্ষমতায় আসলে তাদের মূল্যায়ন করবে। পরীক্ষামূলক রাজনৈতিক মাঠে যারা টিকে থাকবে তাদের যোগ্য নেতৃত্বে আগামিতে সহযোগী সংগঠনগুলো তৈরি হবে। কোন প্রকার ধোঁকাবাজ, মাস্তান, অসৎ ও লোভী ব্যক্তিদের এই দলে ঠাঁই হবে না। তাই সৎ যোগ্য নেতার নেতৃত্বের মাধ্যমে ফরিদগঞ্জ উপজেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনগুলো সুসংগঠিত করাই আমার মূল লক্ষ্য থাকবে। আর এই নেতৃত্বের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরচারী সরকার পতনের কঠিন আন্দোলনে ডাকে রাজপথ কাঁপিয়ে তোলার ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।
উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলালের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন কার্যকরী কমিটির সদস্য আব্দুল মালেক বুলবুল, সহ-সভাপতি মফিজুল ইসলাম চৌধুরী, মো. মাহবুবুর রহমান মফু, আবু তালেব পাটওয়ারী, মো. শহিদুল্যাহ ভূঁইয়া, মো. শাহাদাৎ হোসেন নয়ন, বাছির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর খসরু মোল্লা, মো. জহির খান, মো. আব্দুর রহমান, দেলোয়ার হোসেন সোহেল, মো. সেলিম গাজী, কোষাধ্যক্ষ মো. শাহাবুদ্দিন বিএসসি, সাংগঠনিক সম্পাদক ডা. একে আজাদ, দপ্তর সম্পাদক ফারুক আহমেদ খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মাসুদ আলম, মহিলা বিষয়ক সম্পাদক রেবেকা সুলতানা, কৃষি বিষয়ক সম্পাদক মো. আলী মেম্বার, যুব বিষয়ক সম্পাদক মো. আবু তাহের গাজী, ছাত্র বিষয়ক সম্পাদক মো. মুকিদ হোসেন মোল্লা, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আব্দুর রহিম পরান, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো. হেলাল মাস্টার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এমরান হোসেন লিটন, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মো. বাদল ঢালী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ডা. আব্দুল মান্নান, ত্রাণ ও পূনর্বাসন বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান কিরণ ভূঁইয়া, ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক মো. লোকমান দর্জি, মানবাধিকার বিষয়ক সম্পাদক এটিএম শামসুল আলম, গণশিক্ষা বিষয়ক সম্পাদক মশিউর রহমান মনা মাস্টার, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মো. আবু সাইদ পাটওয়ারী, ধর্ম বিষয়ক সম্পাদক মাও. সাইফুল ইসলাম খান, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. শামসুল ইসলাম পিন্নু, মৎস্যজীবী বিষয়ক সম্পাদক মো. ফারুক মোল্লা, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মজিবুর রহমান, সহ-কোষাধ্যক্ষ মনির হোসেন পাটওয়ারী, সদস্য মহসীন মোল্লা, হুমায়ুন কবির টিপু প্রমুখ।
উল্লেখ্য, গত বছর ৭ ডিসেম্বর ফরিদগঞ্জ উপজেলার শোল্লা আশেক আলী হাইস্কুল এন্ড কলেজ মাঠে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর ৯ মাস পর গত ১ সেপ্টেম্বর পূর্ণাঙ্গ কমিটি বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়।
৪ অক্টোবর, ২০২০।
