ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকালে স্বপ্না বেগম (২৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের খাঁড়খাদিয়া গ্রামে প্রবাসী স্বামীর সাথে ঝগড়া করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে পরিবারের লোকজন জানায়।
স্বপ্না বেগমের ভাই আজিজুর রহমান জানায়, উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের সুরঙ্গচাইল গ্রামের মালেয়শিয়া প্রবাসী রাকিব হোসেনের সাথে তার বোন স্বপ্না বেগমের প্রায় ৪ বছর আগে বিয়ে হয়। তাদের ২ বছরের একটি ছেলে রয়েছে। গত সোমবার রাতে ও মঙ্গলবার সকালে স্বপ্না বেগম প্রবাসীর স্বামীর সাথে কথপোকথনের এক পর্যায়ে মান-অভিমানে বাবার বাড়ি খাঁড়খাদিয়া গ্রামে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
২৮ অক্টোবর, ২০২০।
