হাজীগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে পুকুরের পানিতে ডুবে তিন বছরের এক শিশু মারা গেছে। সোমবার (২৬ অক্টোবর) বিকালে উপজেলার কামতা এলাকার পানিশাইর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে। এ দিন রাতেই জানাযা শেষে শিশুটিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, এদিন বিকালে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশু আয়ান। খোঁজা-খুঁজির এক পর্যায়ে শিশুটিকে পুকুরের পানিতে ভাসতে দেখে তাকে উদ্ধার করে পরিবারের লোকজন। এরপর হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহমেদ তানভির হাসান বলেন, শিশুটিকে আমরা হাসপাতালে মৃত অবস্থা পেয়েছি। এ সময় পানিতে পড়ে শিশুমৃত্যু প্রতিরোধে তিনি পারিবারিক সচেতনতার কথা উল্লেখ করেন।
২৮ অক্টোবর, ২০২০।
