
আবু তালেব সরদার
ফরিদগঞ্জের বালিথুবা পূর্ব ইউপির বর্তমান জনপ্রিয় চেয়ারম্যান এইচএম হারুনুর রশিদের উপর গত ১৩ ফেব্রুয়ারি বর্বরোচিত হামলার প্রতিবাদে বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের সামনে বিকেল সাড়ে ৪টায় এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে প্রতিবাদ মিছিলটি বালিথুবা বাজার প্রদক্ষিণ করে ইউপি পরিষদে এসে শেষ হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান বাহাউদ্দিন বাবলু, ইউপি মেম্বার জাহাঙ্গীর মিজি, আবু ছাদেক, আলী হারেস, আবদুস ছাত্তার মিজি, সাবেক মেম্বার দিলরুবা, সাবেক মেম্বার নজরুল ইসলাম বাচ্চু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর, আলাউদ্দিন, আমিন খান, জিয়াউর রহমান, মানিকুর রহমান মানিক, কালু মিজি, তাজুল ইসলাম খান, শাহাজাহান তালুকদার, ফরিদগাজী, অহিদ খলিফা, ছলেমান বেপারী, বিল্লাল হাজিসহ সহস্রাধিক নানা পেশার লোকজন।
