
ফরিদগঞ্জ ব্যুরো
চাঁদপুর জেলা পরিষদ সদস্য জোবেদা মজুমদার খুশি ফরিদগঞ্জ উপজেলার আত্মকর্মসংস্থানের লক্ষ্যে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছেন। গতকাল সোমবার বিকালে জেলা পরিষদ সদস্যের নিজ বাড়ি দুর্গাপুর গ্রামে ২৮ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেন।
এসময় তিনি বলেন, আমি জেলা পরিষদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে সেলাই মেশিন ও রিক্সা ভ্যান বিতরণ করার মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি ও সাবলম্বীর করার চেষ্টা করছি। আগামি দিনগুলোতে এই ধারা অব্যাহত রাখবো।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র খোতেজা বেগম, ইউপি সদস্য সিরাজুল ইসলাম, হারুণ আল রশিদ প্রমুখ।
১৫ অক্টোবর, ২০১৯।
