ফরিদগঞ্জ ব্যুরো
বুধবার (১ মার্চ) সকালে ফরিদগঞ্জ পৌরসভার ৪টি স্থানে একযোগে টিসিবি’র পণ্য বিক্রি উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন পৌর মেয়র মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।
এসময় উপস্থিত লোকজনের উদ্দেশে মেয়র বলেন, সরকার সাধারণ মানুষের হিতকল্পে নানা কাজ করছে। এর মধ্যে একটি বড় কাজ ভর্তুকি দিয়ে টিসিবি পণ্য বিক্রি। যাতে এসব নিত্যপণ্য ক্রয় করার মাধ্যমে কিছুটা হলেও সাধারণ মানুষের অর্থের সাশ্রয় হয়। ফরিদগঞ্জ পৌরবাসী ইতোমধ্যেই ধারাবাহিকভাবে টিসিবি পণ্য স্বল্পমূল্যে ক্রয় করার সুযোগ পাচ্ছে।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোহাম্মদ হোসেন, আবুল হাশেম, জাকির হোসেন গাজী, ক্যাশিয়ার গিয়াস উদ্দিন প্রমুখ।
০২ মার্চ, ২০২৩।
