ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে দুই সন্তানের জননীসহ দুই নারীর আত্মহত্যার ঘটেছে। মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার দিবাগত রাতে উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের সেকদি গ্রামের গৃহবধূ ফারজানা আক্তার (২৬) ও একই রাতে চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের আলোনিয়া গ্রামের রুনা আক্তার ফাতেমা (১৭) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে। সংবাদ পেয়ে পুলিশ
মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় চাঁদপুর সদর থানা ও ফরিদগঞ্জ থানায় পৃথক দু’টি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
পরিবারিক ও পুলিশ সূত্রে জানায়, বালিথুবা পশ্চিম ইউনিয়নের সেকদি গ্রামের ইসমাইল হোসেন স্ত্রী ফারজানা গলায় ফাঁস দিলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. রায়হান মোহাম্মদ ওমর ফারুক তাকে মৃত ঘোষণা করেন। ফারজানার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সে দুই সন্তানেন জননী ও সে দীর্ঘদিন মানসিক সমস্যায় ভুগছিলেন।
অপরদিকে চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের আলোনিয়া গ্রামের বাবুল বরকন্দাজের মেয়ে রুমা আক্তার ফাতেমা (১৭) বাড়ির পাশে একটি পেঁয়ারা গাছের সাথে ওঁড়না প্যাঁচানো ঝুঁলন্ত অবস্থা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
থানার ডিউটি অফিসার মোশারফ হোসেন জানায়, আলোনিয়ার আত্মহত্যার ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। সেকদি এলাকার ফারজানার আত্মহত্যার বিষয় জানতে চাইলে জানান, চাঁদপুর সদর থানা পুলিশ ফারজানার বিষয়ে আমাদের কাছ থেকে তথ্য নিয়েছে।
৩১ আগস্ট, ২০২১।
