ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে সোমবার (৩০ আগস্ট) আব্দুল (৩৬) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। সাথে থাকা মানিক (২৮) নামের অপরজন গুরুতর আহত হয়। সোমবার দুপুর আড়াইটায় খাজুরিয়া বাজারে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের পানিওয়ালা গ্রামের পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনার শিকার সিএনজি (আটোরিক্সা) ও মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশি হেফাজতে নেয়।
ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আব্দুল্লা আল মামুন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তাছাড়া অপর গুরুতর আহত ব্যাক্তিকে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে সিএনজি ও মোটরসাইকেল উদ্ধার ও স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।
৩১ আগস্ট, ২০২১।
