আ. ছোবহান লিটন
ফরিদগঞ্জে প্রবাসীর বাড়িতে সন্ত্রাসী কায়দায় পাওনা টাকা চাইতে গিয়ে এলাকাবাসীর হাতে আটক ব্যক্তিকে রাতেই স্থানীয়ভাবে আপোষের শর্তে থানা থেকে মুচলেকা দিয়ে ছেড়ে দিয়েছে।
গত মঙ্গলবার (২৫ মে) সন্ধ্যার পূর্ব মুহূর্তে ফরিদগঞ্জ উপজেলার চরদুখিয়া পূর্ব ইউনিয়নের হাওলাদার বাড়িতে সুজন মাস্টারের নেতৃত্বে পার্শ^বর্তী জেলা লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা থেকে ১১টি মটরসাইকেল নিয়ে ২৫/৩০ জনের একটি দল সৌদি প্রবাসী জাফর হাওলাদারের বাড়িতে হানা দেয়। এসময় স্থানীয় এলাকাবাসী তাদের সন্ত্রাসী ভেবে ধাওয়া দিয়ে সুজন মাস্টার নামে একজনকে আটক করে পুলিশে দেয় এবং তাদের রেখে যাওয়া ৪টি মোটর সাইকেল থানা পুলিশ হেফাজতে নিয়ে আশে।
প্রবাসী জাফর হাওলাদারের পরিবারের লোকজন জানায়, আমরা ‘৯৯৯’ এ ফোন করলে ফরিদগঞ্জ থানায় এসআই আবদুর রাজ্জাক এসে আটক সুজন ও তাদের রেখে যাওয়া ৪টি মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসে।
জানা যায়, আটক সুজনের বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা পৌরসভার ৬নং ওয়ার্ডের মুন্সীবাড়ি।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, সুজন নামে এক ব্যক্তিকে গ্রামবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে। আমরা যাচাই করে জানতে পারি জাফর হাওলাদারের সাথে সুজন মাস্টারের অর্থনৈতিক লেনদেন রয়েছে। ঐ রাতে জাফর হাওলাদারে স্ত্রী লিজা বেগমের অভিযোগের ভিত্তিতে স্থানীয়ভাবে সামাধানের লক্ষ্যে উভয়ের কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছি।
২৭ মে, ২০২১।
