স্টাফ রিপোর্টার
ফরিদগঞ্জে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে ৪ বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় ফরিদগঞ্জ উপজেলার পৌরসভার কেরোয়া গ্রামে মোসাম্মৎ সাদিয়া নামের (৪) এই শিশুর মৃত্যু হয়। সাদিয়া একই উপজেলার বালিথুবা গ্রামের প্রবাসী শাহাদাত সর্দারের মেয়ে।
পরিবারিক সূত্রে জানা যায়, শিশুটি বাড়ির উঠানে খেলতে গিয়ে সবার অগোচরে ঘরের পাশের পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন সাদিয়াকে উঠানে দেখতে না পেয়ে খোঁজা-খুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে লাশ ভাসতে দেখে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে দ্রুত কেরোয়া মজিদিয়া ট্রাস্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত্যু ঘোষণা করেন।
১৩ মে, ২০২০।
