ফরিদগঞ্জে পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের ধর্মঘট


ফরিদগঞ্জ ব্যুরো
রাষ্ট্রীয় কোষাগার থেকে পৌরসভার জনপ্রতিনিধিদের সম্মানি ভাতা এবং সব কর্মকর্তা ও কর্মচারীদের শতভাগ বেতন-ভাতা প্রদানসহ পেনশন প্রথা চালুর দাবিতে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের (বিএপিএস) ঘোষিত কর্মসূচি অনুযায়ী ফরিদগঞ্জ পৌরসভা গতকাল সোমবার অবস্থান কর্মসূচী পালিত হয়।
সকালে পৌরসভা প্রাঙ্গণে শতভাগ কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে কর্মবিরতি চলাকালে পৌরসচিব ও বিএপিএস চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক এ কে এম খোরশেদ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌরসভার সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম চৌধুরী, বিএপিএস ফরিদগঞ্জ শাখার সভাপতি বি এম মাহমুদুন্নবী, সাধারণ সম্পাদক মাসুদ আলম, অর্থ সম্পাদক মোতাহার হোসেন, সদস্য রাজন পোদ্দার, গিয়াস উদ্দিন, আহাম্মদ উল¬্যাহ, আছমা আক্তার, শরীফ হোসেন প্রমুখ।
এদিকে কর্মসূচীর প্রতি সমর্থন জানিয়ে দুপুরে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন পৌর মেয়র মাহফুজুল হক।

২ জুলাই, ২০১৯।