ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে অন্নি বেগম (২০) নামে এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের সোসাইরচর গ্রামে বুধবার (১৭ মে) সকালে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গত প্রায় দেড় বছর আগে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের বড়গাঁও গ্রামের চাঁন মিয়ার মেয়ে অন্নি বেগমের সাথে বালিথুবা পূর্ব ইউনিয়নের সোসাইরচর গ্রামের প্রবাসী সোহাগের বিয়ে হয়। এর কিছুদিন পর সোহাগ প্রবাসে চলে যায়। সম্প্রতি অন্নি বেগম মোবাইলে টিকটকে আসক্ত হয়ে পড়ে। এ নিয়ে পরিবারের সাথে কলহ চলছিল। এরই মধ্যে বুধবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে বসতঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আ. মান্নান লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করা ও অপমৃত্যু মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
১৮ মে, ২০২৩।
