ফরিদগঞ্জে প্রবাসী ও ব্যবসায়ীর জরিমানা

কোয়ারেন্টাইন না মানা ও দ্রব্যমূল্যের দাম বেশি রাখায়

ফরিদগঞ্জ ব্যুরো
সরকার কর্তৃক ঘোষিত হোম কোয়ারান্টাইন না মানায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদগঞ্জ উপজেলার গাজীপুর এলাকায় সৌদি প্রবাসী নজরুল পাটওয়ারী (৪২) কে ২০ হাজার টাকা জরিমানা করেছেন।
গত শনিবার সন্ধ্যায় ফরিদগঞ্জের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা আদায় করেন।
একই দিন তিনি উপজেলার গাজীপুর ও চান্দ্রা বাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম বেশি রাখায় ৭ প্রতিষ্ঠানকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেন।