ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) ২০২২ এর উপজেলা পর্যায়ে অংশগ্রহণকারী দলের টিম ম্যানেজার ও ইউপি চেয়ারম্যানদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়েছে। বুধবার (১ জুন) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ঐ খেলায় অংশগ্রহণকারী একটি পৌরসভা ও ১৫টি টিম (ম্যানেজার) ইউপি চেয়ারম্যানদের হাতে ক্রেস্ট তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও ইউএনও তাসলিমুন নেছা এবং ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুন্নবী নোমান।
এর আগে ফরিদগঞ্জ এআর পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে গত ২০ মে বিকেলে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় ২-০ গোলে গুপ্টি পশ্চিম ইউনিয়ন পরিষদকে পরাজিত করে চ্যাম্পিয়নশীপ অর্জন করে ফরিদগঞ্জ পৌরসভা একাদশ। খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।
০২ জুন, ২০২২।
