ফরিদগঞ্জে বঙ্গমাতা ও বঙ্গবন্ধু অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট ২৫ মে থেকে শুরু

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় আগামি ২৫ মে থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনুর্ধ্ব-১৭) ফরিদগঞ্জ উপজেলা ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত শনিবার (২২ মে) ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার এক সভায় টুর্নামেন্টকে সফল করার জন্য এক সভায় সিদ্ধান্ত হয়।
ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তারের সভাপতিত্বে টুর্নামেন্ট সংক্রান্ত আলোচনা সভায় বক্তব্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শহিদ হোসেন, ইউপি চেয়ারম্যান ইসকান্দার আলী, মো. বাছির, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুন্নবী নোমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুবুল আলম সোহাগ ও রবিউল হাসান।
সভা শেষে লটারীর মাধ্যমে খেলার ছক নির্ধারণ করা হয়। খেলাগুলো হবে নকআউট পদ্ধতিতে। নিম্নে খেলার ছক: ২৫ মে বিকাল ৩টায় উদ্বোধনী ম্যাচ- ফরিদগঞ্জ পৌরসভা ও ৭নং পাইকপাড়া ইউপি একাদশ, ২৫ মে বিকাল ৪.৩০টা ৪নং সুবিদপুর ইউপি একাদশ ও ৯নং গোবিন্দপুর ইউপি একাদশ, ২৬ মে সকাল ৮.০০টায় ৫নং গুপ্টি ইউপি একাদশ ও ১০নং গোবিন্দপুর ইউপি একাদশ, ২০ মে সকাল ৯.৩০টায় ১নং বালিথুবা ইউপি একাদশ ও ১১নং চরদুঃখিয়া ইউপি একাদশ, ২৬ মে বিকাল ৩.০০টায় ৩নং সুবিদপুর ইউপি একাদশ ও ৮নং পাইকপাড়া ইউপি একাদশ, ২৬ মে ৪.৩০ টায় ১৫নং রূপসা ইউপি একাদশ ও ১৬নং রূপসা ইউপি একাদশ, ২৭ মে সকাল ৮.০০টায় ৬নং গুপ্টী ইউপি একাদশ ও ২নং বালিথুবা ইউপি একাদশ, ২৭ মে সকাল ৯.৩০ টায় ১২নং চরদুঃখিয়া ইউপি একাদশ ও ১৪নং ফরিদগঞ্জ ইউপি একাদশ। ২৭ ও ২৮ মে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল, ২৯ মে সেমিফাইনাল এবং ৩১ মে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
খেলাগুলো ফরিদগঞ্জ এআর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে।

২৪ মে, ২০২১।