
ফরিদগঞ্জ ব্যুারো
ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা ১৪২৬ বর্ষ বরণ পালিত হয়েছে। গত রোববার সকালে সকালে উপজেলা পরিষদের সামনে থেকে র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীতে উপজেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠনের শিক্ষার্থীরা অংশ নেয়। র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহম্মদ শফিকুর রহমান এমপি।
উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নিবার্হী অফিসার মো. আলী আফরোজের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে সংসদ সদস্য বলেন, ফরিদগঞ্জ উপজেলায় অনেক কিছুরই অভাব রয়েছে। সাংস্কৃতিক কেন্দ্র, বিনোদন ব্যবস্থা , গণপাঠাগার, শিল্পকলা একাডেমী না থাকায় আামাদের নতুন প্রজন্ম সাংস্কৃতিক কর্মকাÐ থেকে দুরে সরে যাচ্ছে। তাই আমি এসব নিয়ে কাজ করবো।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাহেদ সরকার, সহকারি কমিশনার (ভ‚মি) মমতা আফরিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারী, পৌর মেয়র মাহফুজুল হক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিনা নাসরিন, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশেম, ফরিদগঞ্জ এ আর মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সহিদ উল্যাহ তপাদার, আওয়ামী লীগের কেন্দ্রিয় কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য খাজে আহাম্মেদ মজুমদার, বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদের চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কামরুল হাসান সউদ, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমান, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম, জসিম মিজি প্রমুখ।
এদিকে নববর্ষকে কেন্দ্র করে ফরিদগঞ্জ নবীন কচি-কাঁচার মেলা, ফরিদগঞ্জ লেখক ফোরাম ও বর্ণমালা কিন্ডার গার্টেন গ্রামীণ খেলাধুলা, চিত্রাংকনসহ সাহিত্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এতে উপপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মমতা আফরিন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশীদ পাঠান, সভাপতি নুরুন্নবী নোমান, সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।
