ফরিদগঞ্জে বাগান থেকে ব্যালট পেপার, সিল ও মূড়ি উদ্ধার

এ.এস লিটন
ফরিদগঞ্জ উপজেলায় গত ৫ জানুয়ারি ইউপি নির্বাচনে ১১নং চরদুখিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ভোট কেন্দ্রের পিছনের বাগান থেকে ব্যালট পেপারে, সিল, মূড়ি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মঙ্গলবার (১১ জানুয়ারি) জেলা নির্বাচন অফিসার, জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট দপ্তরে পুনঃনির্বাচনের দাবিতে বর্তমান চেয়ারম্যান বাছির আহাম্মেদ লিখিত অভিযোগ দায়ের করেন।
গত রোববার বিকেলে ১১নং চরদুখিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ৯৩নং সন্তোষপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনের জঙ্গলে ব্যালট পেপার, সিল, মূড়ি পড়ে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে ফরিদগঞ্জ থানার ওসি শহিদ হোসেনের নির্দেশে এসআই নাসির সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে ব্যালট পেপার, সিল, মূড়ি উদ্ধার করে সিজারলিস্ট করেন। এ সময় উপস্থিত স্থানীয়দের সাক্ষ্য নিয়ে উদ্বার হাওয়া ব্যালট পেপার থানায় নিয়ে আসে।
এ বিষয়ে, চশমা মার্কার এজেন্ট মোহাম্মদ আনিসুর রহমান ও আনারস মার্কার এজেন্ট মাহফুজুল ইসলাম জানান, ১নং ওয়ার্ডের ৯৩নং সন্তোষপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার কালির বাজার কলেজের প্রভাষক রিপন কুমার। তিনি নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের ব্যালেট পেপার দিয়ে ভোট কারচুপির সুযোগ করে দেয়। ভোট গণনার সময় দায়িত্বে থাকা প্রার্থীর এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়ে ভোট কারচুপি করেছে। আনারস মার্কার প্রার্থী যে পরিমাণ ভোট পেয়েছে সেই ভোট নৌকার প্রার্থীকে দেখিয়ে তাকে এই কেন্দ্রে জিতিয়ে দিয়েছে। আমরা পুনরায় ভোট গণনার দাবি করছি। এছাড়া অভিযুক্ত প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানাই।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারী ফরিদগঞ্জে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে উক্ত ইউনিয়নে নৌকা মার্কার প্রার্থীকে বেসকারীভাবে ঘোষনা করেন উপজেলা রিটানিং কর্মকর্তা।
এদিকে ফরিদগঞ্জ থানার ওসি সহিদ হোসেন জানায়, ১১নং চরদুখিয়া ১নং ওয়ার্ডের সন্তোষপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পিছনের বাগান থেকে ব্যালট পেপার, সিল, মূড়ি উদ্ধার করে সিজার লিস্ট করা হয়েছে। পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

১২ জানুয়ারি, ২০২২।