
ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে বিএনপি’র তৃণমূল নেতাকর্মীদের উপেক্ষা করে ও মতামত না নিয়ে উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে উপজেলার নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ বাড়ছে। উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ মিছিল অব্যাহত রেখেছে। গতকাল শনিবার সকালে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপজেলা সদরের বাস স্ট্যান্ড, কেরোয়া ও চতুরা হাসপাতাল সংলগ্ন এলাকায় প্রতিবাদ সমাবেশ করে।
প্রতিবাদ সমাবেশে আসা অধিকাংশ নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলার সিনিয়র নেতৃবৃন্দসহ কারো মতামত না নিয়ে এবং কোনপ্রকার আলোচনা ছাড়াই জেলা বিএনপির আহ্বায়ক নিজের ইচ্ছামত পছন্দের লোক দিয়ে ফরিদগঞ্জ উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি অনুমোদন দেন। ২০০৯ সাল থেকে যারা মাঠে ময়দানে ছিল, মামলা-হামলায় নির্যাতিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব ত্যাগী নেতাকর্মীদের এই আহ্বায়ক কমিটিতে সদস্য করা হয়নি। কিন্তু যারা কখনো দলের কোন কর্মকা-ে ছিল না, স্বেচ্ছায় দল ত্যাগ করেছে এবং একই পরিবারের একাধিক ব্যক্তিকে কমিটির সদস্য করা হয়েছে। ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না করে কমিটি পকেট অনুমোদন দলের সাংগঠনিক কাঠামো দুর্বল করে ফেলেছে। চাঁদপুর জেলা মধ্যে ফরিদগঞ্জে বিএনপি’র সংগঠন ছিল শক্তিশালী ও ঐক্যবদ্ধ। ২০০৮ সালের জাতীয় নির্বাচনে তা প্রমাণ করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সিনিয়র কয়েকজন নেতা জানান, উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি ঘোষণা দিয়ে নেতাকর্মীদের মধ্যে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছে। এর মাধ্যমে বিএনপি’র এই উর্বর ঘাটি ফরিদগঞ্জেও সংগঠনের কবর দেয়া হয়েছে বলে তারা মনে করেন।
তারা আরো জানায়, এ কারণে শনিবার নবগঠিত ফরিদগঞ্জ উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নে আইলের রাস্তায় এলাকায় ১ম সাধারণ সভার আয়োজন করলেও তা সেখানে করতে পারেনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি মজিবুর রহমান মজু, উপজেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক বাছির আহমেদ বেপারী, পৌর বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিল্লাল কোম্পানী, সাবেক সাধারণ সম্পাদক শাহবুদ্দিন বাবুল, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির উদ্দিন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, সাবেক যুগ্ম-আহ্বায়ক শাহাদাৎ হোসেন, ফারুক খান, উপজেলা বিএনপি নেতা শাহ ইকবাল লিটন, পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান মজিব, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জাহাঙ্গীর আলম নান্টু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান, যুগ্ম আহ্বায়ক এমএ কাইয়ুম, মনির হোসেন, পৌর বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক রাজু পাটওয়ারী, ছাত্রদল নেতা শাওন পাঠান, পৌর ছাত্রদলের আহ্বায়ক কামরুল ইসলাম পাটওয়ারী, চান্দ্রা কলেজ ছাত্রদলের সভাপতি মহিন আহমেদ ভূঁইয়া, যুবদল নেতা আব্দুল হান্নান, রিয়াদ হোসেন, শাহবুদ্দিন, সুজন মৃধা, উপজেলা ছাত্রদলের সোহাগ জাহাঙ্গীর, মহসিন কারী, সোহাগ হাজি, এবি কাহার, হাসান, আলমগীর, রাজু তালুকদার, ফয়সাল খান, জুয়েলসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত অনেক নেতাকর্মী।
৪ আগস্ট, ২০১৯।
