ফরিদগঞ্জে বিএনপি ও সাবেক ইউপি চেয়ারম্যান আজিজের বড় ভাইয়ের মৃত্যু

সাবেক এমপি লায়ন হারুনুর রশিদের শোক

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ফরিদগঞ্জ দক্ষিণ ইউপি’র সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান আজিজের মেজভাই বিশিষ্ট প্রবাসী ব্যবসায়ী মুনছুর আহমেদ (৬০) গত ২২ মার্চ সকাল ৮টায় ফরিদগঞ্জ ডায়াবেটিকস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে—রাজিউন)। শুক্রবার ভোরে হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুকালে তিনি তার স্ত্রী, ৩ ছেলে, ৩ মেয়ে ও অসংখ্য শুভাকাক্সক্ষীদের রেখে গেছেন।
বিএনপি নেতা আজিজুর রহমানের ভাইয়ের মৃত্যুতে ফরিদগঞ্জ উপজেলা বিএনপি’র পক্ষ থেকে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উপজেলা বিএনপি’র সভাপতি, জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ।
তিনি দলীয় নেতাকর্মী, স্থানীয় ব্যক্তিবর্গ ও শুভাকাক্সক্ষীদের কাছে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া চেয়েছেন। শুক্রবার বাদ আছর মরহুমের জানাজা উপজেলার হর্ণি দুর্গাপুর নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের উপজেলা, পৌর ও স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও এলাকার বহু লোক উপস্থিত ছিলেন। শারীরিক অসুস্থতার কারণে মরহুমের জানাযায় শরিক হতে পারেননি বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন তিনি।