ফরিদগঞ্জে বিদ্যুস্পৃষ্টে টাইলস মিস্ত্রির মৃত্যু

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে গাছের আমড়া পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল হোসেন পণ্ডিত (২৮) নামে এক টাইলস মিস্ত্রির করুণ মৃত্যু হয়। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের পূর্ব কাউনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, পূর্ব কাউনিয়া গ্রামের মৃত ইসমাইল হোসেন পন্ডিতের ছেলে টাইলস মিস্ত্রি মঙ্গলবার সকালে বাড়ির পাশের আমড়া গাছ উঠে আমড়া পাড়তে যায়। অসাবধনতাবশতঃ তার বাঁশের কঞ্চিটি বিদ্যুতের তারের সাথে জড়িয়ে গেলে সে বিদ্যুতায়িত হয়ে পড়ে। ফলে সেখানেই সে প্রাণ হারায়। গাছে ঝুলন্ত অবস্থায় থাকার পর পাশ^বর্তী রায়পুর উপজেলা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তিন ঘণ্টা পর তার লাশ উদ্ধার করে। পরে পুলিশ লাশ থানায় নিয়ে আসে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
৪ নভেম্বর, ২০২০।