স্টাফ রিপোর্টার
ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জাহিদুল ইসলাম রোমান করোনা আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছেন। উপজেলা পরিষদ চেয়ারম্যানের পাশাপাশি অসংখ্য সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের সাথে এই জননেতার সংশ্লিষ্টতা থাকায় অনেক সতর্কতার সাথে চলার পরও তিনি গত কিছু দিন আগে করোনায় আক্রান্ত হন।
গত ১ নভেম্বর বাদ জোহর সোসাইটি ফর বিউটিফুল ফরিদগঞ্জের উদ্যোগে উত্তর গুণরাজদী আল-আমিন এতিমখানা কমপ্লেক্সে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। প্রায় ৩০ জন এতিমের উপস্থিতিতে অন্যান্যের মধ্যে দোয়া শেষে এতিমদের সাথে দুপুরের খাবারে অংশ নেন জাহিদুল ইসলাম রোমানের বড় ভাই চাঁদপুর বারের সাবেক সাধারণ সম্পাদক রোটারিয়ান অ্যাড. সাইয়েদুল ইসলাম বাবু, গোলাম মর্তুজা চৌধুরী, সোসাইটি ফর বিউটিফুল ফরিদগঞ্জের আহ্বায়ক ও চাঁদপুর বারের লার্নার অ্যাড. রোটার্যাক্টর পিপি মো. আল-আমিন, কমপ্লেক্সে সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান গাজী, এতিমখানার তত্ত্বাবধায়ক, মাদ্রাসার শিক্ষক-ছাত্ররা।
সংগঠনের পক্ষ থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমানের জন্য চাঁদপুরবাসীর কাছে দোয়া কামনা করা হয়।
৪ নভেম্বর, ২০২০।
