ফরিদগঞ্জে বিভিন্ন অপরাধে পিতা-পুত্র ও ভাই-বোনসহ আটক ১৫

নারায়ন রবিদাস
ফরিদগঞ্জে পুলিশ গত ২৪ ঘণ্টায় সাজাপ্রাপ্ত, সিআর ও জিআর পরোয়ানাভুক্ত ও ৩৪ ধারাসহ মোট ১৫ জনকে আটক করেছে। গত সোমবার রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে আটকের পর গতকাল মঙ্গলবার দুপুরে তাদের চাঁদপুর আদালতে প্রেরণ করে পুলিশ।
জানা গেছে, সোমবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। এই অভিযানে সিআর মামলার (নং-৬১৪/১৭, ধারা এনআইএক্ট-১৩৮) দুই মাসের সাজাপ্রাপ্ত ও এক হাজার টাকা জরিমানাপ্রাপ্ত আসামি ভাটেরহ্রদ গ্রাম থেকে মিজানুর রহমানকে আটক করে। একই রাতে সিআর পরোয়ানাভুক্ত বালিথুবা গ্রাম থেকে একই পরিবারের ৩ জন যথাক্রমে ছেলে মামুন হোসেন, পিতা বাদশা মিয়া ও মা মাজুদা বেগমকে, পূর্ব আলোনিয়া গ্রাম থেকে শামীম, চর মথুরা গ্রাম থেকে মিলন, সন্তোষপুর গ্রাম থেকে তছলিম ভূঁইয়া ও রোকেয়া, একলাছপুর গ্রাম থেকে নিবাস দাস, আদশা গ্রাম থেকে জসিম উদ্দিন ও কামতা গ্রাম থেকে হাসানকে আটক করে।
অপরদিকে জিআর পরোয়ানাভুক্ত চর কুমিরা গ্রাম থেকে দুই ভাই-বোন যথাক্রমে রবিউল আলম ও সাথী আক্তারকে আটক করে। এছাড়া ৩৪ ধারায় ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে দুই ভাই যথাক্রমে মো. কাউছার ও মো. পারভেজ ওরফে বাবুকে আটক করে। পরে ঐ ১৫ জনকে মঙ্গলবার দুপুরে চাঁদপুর আদালতে প্রেরণ করে পুলিশ।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন বিভিন্ন অপরাধে ১৫ জনকে আটক করে মঙ্গলবার দুপুরে চাঁদপুর আদালতে প্রেরণ করার বিষয়টি নিশ্চিত করেছেন।
১৫ সেপ্টেম্বর, ২০২১।