মতলব উত্তরে সাংবাদিক খোকন সড়ক দুর্ঘটনায় আহত

 

মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের সদস্য সাংবাদিক একেএম গোলাম নবী খোকন সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও ব্যাটারি চালিত বাইকের ড্র্রাইভার রাজন জানান, মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে মতলব উত্তরের ঠেঁটালিয়া হযরত শাহ সোলেমান ফিলিং স্টেশনের উত্তর পাশে ব্যাটারি চালিত বাইকে ৩ জন যাত্রী বসা ছিলেন। হঠাৎ পিছন দিক থেকে মতলব পৌরসভার একটি ট্র্রাক সজোরে ধাক্কা দিলে ব্যাটারীচালিত বাইকের যাত্রীরা ক্যানেলে পরে যায়। পক্ষান্তরে ব্যাটারিচালিত বাইকটি দুমড়ে-মুচড়ে যায়।
এতে বাইকের চালক রাজন (২১), সাংবাদিক খোকন (৫৫) ও রিপন (৪০) মারাত্মকভাবে আহত হয়। অবস্থা বেগতিক দেখে মারাত্মক আহত সাংবাদিক একেএম গোলাম নবী খোকন ও রিপনকে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। মতলব পৌরসভার ট্রাক ও দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া ব্যাটারিচালিত বাইক শাহ্ সোলমান ফিলিং স্টেশনে আটক রাখা হয়েছে।
১৫ সেপ্টেম্বর, ২০২১।