
ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে ১ম জাতীয় বীমা দিবস উপলক্ষে গতকাল রোববার সকালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে উপজেলা পরিষদ থেকে একটি বিশাল র্যালি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরির সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিএস তছলিম আহমেদ, কৃষি কর্মকর্তা আশিক জামিল মাহমুদ, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নুরন্নবী নোমান, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর ফরিদগঞ্জ শাখা ব্যবস্থাপক মাসুদ আলম, ফারইস্ট ইন্স্যুরেন্স কোম্পানীর ফরিদগঞ্জ শাখার সহ-ব্যবস্থাপক আ. কালাম, হোমল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানীর ফরিদগঞ্জ শাখা ব্যবস্থাপক ডা. ফরহাদ হোসেন, সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর ফরিদগঞ্জ শাখা ব্যবস্থাপক শহীদুল ইসলাম, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর ফরিদগঞ্জ শাখা ব্যবস্থাপক হাবিবুর রহমান ও সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর ফরিদগঞ্জ শাখা ব্যবস্থাপক নারায়ন রবিদাস প্রমুখ।
