ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে ভোক্তা অধিদপ্তরের বাজার মনিটরিং অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (৪ মে) উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের চান্দ্রাবাজারে দ্রব্যমূল্যের দাম বিষয়ে তদারকি করেন তারা।
চাঁদপুর জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন জানান, ভোক্তা অধিকার বিরোধী কাজ করার অপরাধে, ভোক্তা সংরক্ষণ আইন ২০১৯ মোতাবেক প্রশাসনিক ব্যবস্থায় ৫ টি প্রতিষ্ঠানকে ৭ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়। তদারকিকালে ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা টানানো ও নিয়মিত হালনাগাদ করা এবং ক্রয়-বিক্রয় সংরক্ষণ করার নির্দেশনা দেওয়া হয়।
৫ মে, ২০২১।
